বিজ্ঞাপন

ওমরাহ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কক্সবাজারমুখী একটি নোয়া গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়া গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৪ বছর বয়সী এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, নোয়া গাড়ির যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। তারা স্বপরিবারে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- যারা ভোট দেননি, তাদের প্রতিনিধিত্বও করা আমার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

দেখুন- কক্সবাজারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ১ শিশুর মৃ-ত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন