১০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওয়ান ইলেভেনের ঘটনায় সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি: মির্জা আব্বাস

ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যাচেষ্টাও করা হয়েছিল।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা বিএনপিকে ভিন্নদিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন, তাদের পরিণতি ভালো হবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি সবসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। এতে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। কিন্তু যারা ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করছেন, তারা জাতির শত্রু।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

এসএম/

দেখুন: সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন