২০/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

গতকাল বুধবার (১৪ আগস্ট) অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন নাম না প্রকাশ করার শর্তে ওয়াসার এক কর্মকর্তা।

তিনি জানান, ‘পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান।’

ঢাকা ওয়াসার একটি সূত্র জানিয়েছে, এমডি তাকসিম এ খান গত পরশু অনলাইনে ঢাকা ওয়াসার অনেকের সঙ্গে কথা বলেন এবং তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। তিনি দেশে আছেন না কি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

প্রসঙ্গত, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন