ইরান মার্কিন সেনাদের উদ্দেশে শক্ত সতর্কবার্তা দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম তেহরান টাইমস বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ইরানের মাটিতে পা রাখা যেসব মার্কিন সেনা আছে তারা ‘কফিনে ফিরে যাবে’। প্রতিবেদনটি ‘ওয়েলকাম টু হেল’ শিরোনামে প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পেন্টাগন পরবর্তী পদক্ষেপ হিসেবে অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মোতায়েন করা সেনারা ইরান ও এর গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নাগালের মধ্যে থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে।
পড়ুন: সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
আর/


