20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলি: ইসলামী আন্দোলনের নিন্দা

ঢাকার বিজয়নগর এলাকার জনবহুল স্থানে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘এ ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অশনিসংকেত।’

তিনি জানান, ঘটনা শোনার পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওসমান হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা বহুবার বলেছি— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, সন্ত্রাসীদের দমনে কঠোর হন। কারণ তারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা আবারও প্রকাশ পেল। ওসমান হাদির ওপর হামলায় আমরা গভীরভাবে শঙ্কিত।’

তিনি আরও বলেন, ‘দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা প্রচারণায় বিভিন্ন অঞ্চলে যাবেন— এই অবস্থায় তাদের নিরাপত্তা প্রশ্নটি আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে।’

পড়ুন: ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন