26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢামেকে ওসমান হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস। এসময় জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদীর সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

জানা গেছে, দুর্বৃত্তদের গুলি হাদির বাম কানের নিচে বিদ্ধ হয়। পরে তার সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পড়ুন: যেভাবে গুলি করা হয় ওসমান হাদিকে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন