ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলাটি এখন থেকে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছিল, সেটি তদন্তের স্বার্থে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার সার্বিক তদন্ত পরিচালনা করবে ডিবির মতিঝিল বিভাগ।
এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
আর/


