পিরোজপুরে জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহানায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশ পন্থী জনতার আয়োজনে পিরোজপুরের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “ইনকিলাব জিন্দাবাদ”সহ নানা প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন এক সাহসী নেতৃত্বের প্রতীক। তার হত্যার বিচার এখনো না হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি অভি খান, জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমীদ, জুলাই মঞ্চের মুখ্য সংগঠক রাকিব আহমেদ, জুলাই মঞ্চের জনসংযোগ প্রতিনিধি খালিদ, ইসলামী আন্দোলনের সদস্য আবু বকর, ছাত্র নিয়াজুল ইসলাম, মেহেদী হাসান, এম ডি ইমরান, নাহিদ শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পড়ুন : http://সারাদেশ পিরোজপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা


