০১/০৩/২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলি:ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে বাড়ানো হয়েছে যানবাহনে তল্লাশি। অভিযুক্ত অপরাধী যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার রাত থেকেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুন করা হয়েছে। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ জিয়াউর রহমান জানান,কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন কোনো সন্ত্রাসী সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবি নজদারি ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে।সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে পারাপার ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

পড়ুন- নেপালী উন্নয়ন কর্মীদের সাধুপাড়া কৃষক সংগঠন পরিদর্শন

দেখুন- হাদির ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন