ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা।
শুক্রবার দুপুরে জুমার নামাজের শেষে কেন্দ্রীয় ঈদগা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠির কলেজ মোড় অবস্থান নিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনরত ছাত্র জনতা বলেন, ওসমান হাদীকে গুলি করে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
হাদির মৃত্যুতে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তাঁর আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বাসায়।
অন্যদিকে বিকেল চারটার দিকে ওসমান হাদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে নিজ উপজেলা নলছিটির দপদপিয়া জিরো পয়েন্টে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্র-জনতা।এর ফলে প্রা য় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পড়ুন- হাদির হত্যাকারী গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ
দেখুন- উদ্ধারের পর হে/ন/স্থা/র শি/কা/র ডেইলি স্টারের দুই নারী সাংবাদিক


