০১/০৩/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাদিকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ, দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শুক্রবার বাদ জুমআ জাতীয় নাগরিক কমিটি-এমসিপি জেলা শাখার আয়োজনে বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে শহীদ হাদির স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে এনসিপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এদিকে আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুমআ হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।


অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখা ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে কলেজ মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কলেজ শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টায় হত্যাকারিদের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর মেডিকেল কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

পড়ুন- ওসমান হাদির মৃত্যুতে ঝালকাঠিতে সড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা

দেখুন- ডেইলি স্টার থেকে ফিরে গেলেন নাহিদ, আসিফ ও মাহফুজরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন