21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যা: খুনিদের শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তিসহ ছাত্র জনতারা।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা ৭টায় শহরের ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক নাহিদ হাসান, সদস্য রাশেদুল ইসলাম ও সজিব হোসাইন; জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শাকিল হাসান, যুগ্ম আহ্বায়ক আহসান ইসলাম আলিফ, যুগ্ম সদস্য সচিব নাফি রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রজনতার মধ্যে ফয়সাল সরকার, ইউসুফ শেখ, শিহাব সুলতানসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

পড়ুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

দেখুন: একাধিক দেশে অ/স্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন