খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।
রবিবার বিকাল ৩ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে বেড়িকেট দিয়ে যানবাহনের গতিরোধ করে ছাত্রজনতা। মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।ঘন্টাব্যাপী অবরোধের কারণে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এসময় বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার,শিক্ষার্থী সাথি আক্তার,সমাজকর্মী বালী তাইফুর রহমান তুর্যসহ অনেকে। অবরোধকারীরা জানান, হাদি হত্যার এতদিন পর অন্তবর্তীকালীন সরকার খুনি ভারতে পালিয়ে যাবার তথ্য জানানো হল। এটি নি:সন্দেহ পুলিশসহ অন্যানো আইনশৃঙ্খলা বাহিনীর দায়সাড়া ভুমিকা এবং উদ্দেশ্যে প্রনোদিত। শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তারা হুশিয়ারি দেন।
তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে
পড়ুন: ভারতের মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস
ইম/


