১০/০২/২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদির আসামিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে জামালপুর শহরের রেলগেইটপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা দমনে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা তারই অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশ থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

পড়ুন- লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

দেখুন- জাপানে ৪ দিনের ব্যবধানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন