26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎ওসিকে অপসারণের দাবিতে মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের

দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোর চক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় মোহাম্মদপুর থানার সামনে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর ব্যানারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, মোহাম্মদপুর থানার ওসির বিরুদ্ধে বাসিন্দাদের সঙ্গে অসদাচরণ, আইনি সহায়তা না দেওয়াসহ নানা অভিযোগ থাকার পরও তাকে অপসারণ করা হচ্ছে না। তিনি মোহাম্মদপুরের মতো একটা ক্রাইম জোনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করে চলেন। যার ফলে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হচ্ছে। এত অভিযোগ, এত অসদাচরণের পরও তাকে পুলিশ হেডকোয়ার্টার অপসারণ না করায় আমরা ভীত সন্ত্রস্ত। আমরা যারা ওসির এসব অসদাচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছি তখনই আমাদের কারো না কারো বিরুদ্ধে ওসি ব্যবস্থা নিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের পর সেটার কি তদন্ত হয় তা একমাত্র পুলিশ প্রশাসনই জানে। আমরা এ ওসির দ্রুত অপসারণ চাই। তাহলে মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

‎এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ে ছিনতাইয়ের ঘটনা আইনি সহায়তা ও ওসির অসদাচরণ এবং পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিক।

ওই পোস্ট ছড়িয়ে পড়লে দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন– এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

এ ছাড়া এ ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেপ্তার ৩, চার পুলিশ প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন