১০/০২/২০২৬, ২০:৩০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ARSA কমান্ডার আটক

কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে Arakan Rohingya Salvation Army (ARSA)–এর সক্রিয় কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালু (৪০) কে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকায় রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানটি সকাল ৭ টার দিকে শুরু হয়।


গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃত লালু দীর্ঘদিন ধরে ARSA প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সে মিয়ানমার ও বাংলাদেশে সংগঠনটির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।
তার নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পসমূহে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অগ্নিসংযোগসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে। এছাড়া ২০২১ সালে এফডিএমএন ক্যাম্প-১৮–এর একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রসহ ছয়জন শিক্ষক হত্যা, ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থি নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ান হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতামূলক ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য রয়েছে।


আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


সেনাবাহিনী জানায়, এ অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিতে নেত্রকোনা বিশেষ প্রস্তুতি সভা

দেখুন- সেনা সদস্যের সাথে বাকবিতণ্ডা, যা জানালেন জামায়াত প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন