১১/০২/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে পর্যটককে ছিনতাই: ৫ ছিনতাইকারী আটক, মোবাইল ও বাইক উদ্ধার

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১০ টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আহমেদ পিয়ারু। তিনি জানান, ‘গ্রেপ্তার ৫ জনই পেশাদার ছিনতাইকারী।’ গ্রেপ্তারকৃতরা হলেন, সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যানঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১)। এছাড়া নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।
পিয়ারু আরও জানান, ‘কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী টাঙ্গাইলের পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশের একটি আভিযানিক দল একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

পড়ুন: বালি শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কমিটি ঘোষনা

দেখুন: গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার হবেই : নাহিদ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন