26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারের ৪ আসনে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৩ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুইদিনের যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এ ঘোষণা দেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৩ জন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৫ জন বৈধ ও ২ জন বাতিল হয়। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ জনের মনোনয়ন বৈধ ও ১ জনের বাতিল এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সবকটি ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৫-৯ জানুয়ারি আপিল, ১০-১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন: গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত হচ্ছে

দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন