বিজ্ঞাপন

কক্সবাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলি এলাকায় র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের গুলি, তিনটি মোবাইল ফোন, একটি ইজিবাইক ও নগদ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই (বুধবার) রাতে কলাতলি এলাকায় অভিযান চালিয়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বড় মহেশখালীর মাঝার ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে শাহ আলম (৪০, উখিয়ার জালিয়াপালং এর মাদার বুনিয়া এলাকার আয়ুব আলীর ছেলে আব্দুল জলিল (২৯) ও বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার আব্দুল লতিফ আদিল ওরফে আদিল্লা (৩৫)।

র‌্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃত প্রধান অস্ত্র ব্যবসায়ী শাহ আলম অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি ক্রয় করেন। এরপর তিনি বিকাশে টাকা পাঠিয়ে অটোরিকশাচালক আব্দুল জলিলের মাধ্যমে সেগুলো সংগ্রহ করেন। পরে ইনানী থেকে কলাতলি সড়কে দরিয়ানগর ব্রিজের কাছে নিউ চিশতিয়া হ্যাচারির সামনে এসে অপর আসামি আদিলের সহযোগিতায় অস্ত্র হস্তান্তর করতে গেলে র‌্যাবের হাতে ধরা পড়েন।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পড়ুন: ঝিনাইগাতীতে বিএনপির আলোচনা সভা ও কর্মশালা শুরু

দেখুন: পদ্মা সেতু দিয়ে ঢাকা—ভাঙ্গা রেলপথে ট্রেনের প্রথম যাত্রা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন