১৫/০২/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কচুয়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাহমুদা আক্তার (১৬) নামের এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের চকিদার বাড়ির জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়। এসএসসি পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহতের চাচা শাহআলম জানান, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর মাহমুদা জানতে পারে সে এক বিষয়ে অকৃতকার্য হয়। মাহমুদার নানা বৃহস্পতিবার মারা যাওয়ায় আমার ভাই ও ভাবি মাহমুদাকে ঘরে একা রেখে তার নানার বাড়ি নূরপুর গ্রামে চলে যায়। মাহমুদরা এক বোন ও এক ভাই। শুক্রবার সকাল থেকে মাহমুদার মা কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বাড়িতে অন্যদের মাহমুদার খোঁজ নিতে বললে তাদের ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায় ফ্যানের সাথে ঝুলে রয়েছে মাহমুদা। তারপর ডাকচিৎকারে মানুষ জন ছুটে আসে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাহমুদার ঝুলান্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এব্যাপারে কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলে এইচএসসি পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন