কেন্দ্রীয় শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম (রাকিব) হত্যার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শহিদ মিনারে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি তাৎক্ষণিক কোনো ঘটনার ফল নয়; বরং ‘প্রেমঘটিত দ্বন্দ্বের’ জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রাকিবকে হত্যার উদ্দেশ্যে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে খুনিদেরও যুক্ত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি বাজার অস্থির, তেলের দাম ফের ১১০ ডলার ছাড়ালো
আর/


