26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার

নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার। বাংলাদেশের ব্যাটসম্যান নিজেই ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌম্যর জীবনের নতুন এ অধ্যায় আসলে কী?

বিজ্ঞাপন

অনেক দিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ তো অনেক আগেই হয়েছেন। কোনো খেলোয়াড়ের নতুন অধ্যায় শুরু বলতে যা বোঝায়, সে তো বিয়েই। আর এটা সৌম্য করেই ফেলেছেন। তাহলে কি সৌম্য তাঁর ক্রিকেট ক্যারিয়ারে নতুন কোনো অধ্যায়ে ঢুকছেন? কোনো বড় সুযোগ এসেছে তাঁর জীবনে!

সৌম্যর জীবনের এবারের নতুন অধ্যায় কী, সেটা ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখে খোলাসা না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন স্ত্রীর সঙ্গে দেওয়া একটি ছবিতে। ছবিটিতে সৌম্য পরে আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তাঁর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায় কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ আর তাঁর স্ত্রীর ক্যাপে লেখা ‘মম’। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। কী বুঝলেন? সৌম্যর ঘরে আসছে নতুন অতিথি, বাবা হতে চলেছেন তিনি আর তাঁর স্ত্রী হচ্ছেন মা।

এর চেয়ে বড় আর আনন্দের নতুন অধ্যায় আর কী হতে পারে! সেটাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিতে গিয়ে সৌম্য ফেসবুকে লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’

রংপুর রাইডার্সের বিপক্ষে হার দিয়ে বিপিএলের এবারের আসর শেষ করেছে নোয়াখালী এক্সপ্রেস। রোববার (১৮ জানুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের কাছে তারা হেরেছে ৮ উইকেটে। এদিন দলের হয়ে ব্যাট না করলেও ফিল্ডিং করতে দেখা গেছে সৌম্য সরকারকে। আর এদিনই কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

সুদূর আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্য সরকারের মেয়ে। আর এ কারণেই মূলত বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল বাঁহাতি এই ব্যাটারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কিছু লেখেননি সৌম্য, তবে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তার স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সৌম্য। আর ক্যাপশনে লিখা, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’

প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিলো সৌম্য সরকারের। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের এই ক্রিকেটার।

পড়ুন : বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন