০২/০৩/২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি কটটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি কটটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে উঠে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০ টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা আমার এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোররাতে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থনে গিয়ে দেখি পাশে থাকা একটি দেয়ায় উঠে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশে-পাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন