বিজ্ঞাপন

কবর থেকে উঠে এসে রাতের আধারে কেউ ভোট দিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ কবর থেকে উঠে এসে রাতের আধারে কেউ আর ভোট দিয়ে যেতে পারবে না। ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহের শৈলকূপার বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গণজমায়েতে তিনি এ কথা বলেন।

‎গণজমায়েতে অ্যাটর্নি জেনারেল বলেন, ১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিলো তখন শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ছিলো। সেই শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, গত একবছর আওয়ামীলীগের নেতা কর্মীরা যারা বাংলােদেশ আছেন তারা যদি নিজেদের শুধরে না নেন তবে অবশ্যই জনগণ তাদের রুখে দেবে । আপনাদের নেত্রি হাসিনা সবাইকে রেখে তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে । এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন । কোন লাভ হবে না ।

‎এ সময় শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু মুছা সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিশাস।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের মহেশপুরে বিএনপির মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন