26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসের হাতে রূপালী ব্যাংকের দেওয়া অটোমেটিক হুইল চেয়ার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার বিকালে হুইল চেয়ারটি উপাচার্যের অফিস কক্ষে হস্তান্তর করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই হুইল চেয়ার দিয়ে সহায়তা প্রদান করায় রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অটোমেটিক এই হুইল চেয়ার পেয়ে এখন থেকে তীর্থ দাসকে আর অন্যের উপর নির্ভর করে চলতে হবে না উল্লেখ করে উপাচার্য বলেন, এখন তীর্থ দাস একাই হুইল চেয়ার চালিয়ে তার ক্লাসে যেতে পারবে। এর ফলে একদিকে তার চলাচল অনেক সহজ হলো এবং তার মাতার পরিশ্রম অনেক কমে গেল।’ ব্যাংক কর্তপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে একটি এ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতির বিষয়টি মনে করিয়ে দিয়ে দ্রুত প্রদানের আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার নাসরিন সুলতানা, ত্রিশাল কর্পোরেট শাখার এজিএম ও শাখা প্রধান মো. মাসুম, ময়মনসিংহ জোনাল অফিসের প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থ দাসের মা তাপসী রাণী দাস উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের দুদিনের জমজমাট বীচ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন