জামালপুরের ইসলামপুরের বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গোলাম হাফিজ বকুলের ২২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার উত্তর কিসামতজাল্লার হাফিজ ভিলায় তাঁর পরিবারবর্গের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ব্র্যাকের এনজিও কর্মকর্তা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ পরিবারের সদস্য ও স্বজনরা।
কবি গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাব, সাহিত্য অঙ্গনের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠায় অবিচল থেকে সাহসী ভূমিকা রাখা এই সাহিত্যিকের জীবন ছিল প্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছড়া, কবিতা, গল্প ও উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজ গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত
দেখুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত
ইম/


