লক্ষ্মীপুরের কমলনগরে ছালেহা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় ভাগনি জামাই মো. সেলিম (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী বটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, হত্যার পর ভুক্তভোগীর কাছ থেকে লুটে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সেলিম কমলনগরের কালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা। ঈদের ছুটিতে বাড়ি এসে খালা শ্বাশুড়ি ছালেহা বেগমের সঙ্গে ফোনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে সে।
পুলিশ জানায়, গত ১৫ জুন রাতে এশার নামাজের পর মোবাইলে ডেকে ছালেহাকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় সেলিম। সেখানে রাতভর ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় শিশুরা মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। প্রযুক্তির সহায়তায় ভিকটিমের মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ সেলিমের অবস্থান নিশ্চিত করে। পরে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সেলিম হত্যার বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে, লুট করা স্বর্ণালঙ্কার আশুলিয়ার ‘শুভ জুয়েলার্স’ দোকানে বন্ধক রেখেছিল। সেখান থেকে তা উদ্ধার করে থানায় আনা হয়।
পড়ুন: কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
দেখুন: প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়লো
ইম/


