লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আঁখি আক্তার ও তার ভাইয়ের মধ্যে। স্থানীয়ভাবে একাধিকবার শালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হয় এবং ভাইয়ের অনুকূলে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। তবে গতকাল সকালে আঁখি আক্তার দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। একপর্যায়ে দা, লাঠি, রড ও ছেনি দিয়ে হামলা চালিয়ে নারীসহ কয়েকজনকে আহত করা হয়।
অভিযুক্ত আঁখি আক্তার বলেন,আমার স্বামী আবুল কালাম জমি বিক্রি করলেও পুরো টাকা পাওয়া হয়নি। তারা নানা অজুহাতে টাকা কম দিচ্ছে। তাই জমি ফেরত চাইলে মামলা দিয়ে হয়রানি করছে। এখন আমার থাকার জায়গা নেই, তাই আমি সেখানে থাকতে গিয়েছিলাম। তারাই আমাকে মারধর করেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভাই-বোনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
দেখুন: এবার সরলেন বরিশাল ও নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ইম/


