০১/০৩/২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে জেলি পুশ করা চিংড়িসহ আটক ১

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুন) সকাল ১০টায় খুলনা কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী।

অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া (৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার স্বামী স্বামী: আলাউদ্দিন গাইন(৪২), ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।

উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ, বনবিভাগের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে বিক্ষুব্ধ ছাত্র জনতার তালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন