25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

করিডোর দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে নামব : নুর

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

নুর বলেন, সরকার যদি করিডোর দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে রাজপথে নামতে বাধ্য হবে গণ-অধিকার পরিষদ।

কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রথম কাজ ছিল আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, ফ্যাসিস্টের বিচারের ব্যবস্থা করা। কিন্তু সেটা দেখা যায়নি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হয়েছে অভিযোগ করে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, যেসব উপদেষ্টা জুলাইয়ের স্পিরিট ধারণ করে না তাদের পরিবর্তন করুন।

নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে, গণ-অধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে জনগণের সামনে বিকল্প নেতৃত্ব হিসেবে হাজির হবে জানান নুর।

একই অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ফ্যাসিস্টের বিচার না করে সরকার এখন করিডর-করিডর খেলায় নেমেছে। বাংলাদেশের ওপর দিয়ে কোনো করিডর যাবে না। এর আগে ভারতের দালালি দেখেছি আর এখন পশ্চিমা দালালি দেখছি।

তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে, দেশের জনগণের সঙ্গে আলোচনা না করে করিডরের সিদ্ধান্ত এই সরকার দিতে পারে না।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামীলীগ একটি মরা লাশ: ভিপি নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন