বিজ্ঞাপন

কর্মীদের সঙ্গে আন্দোলনে ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক নিজেই।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলে আন্দোলনের স্থানে পৌঁছান তিনি। এসময় নেতাকর্মীরা জড়ো হয়ে তার গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। তখন অনেকের সঙ্গেই ইশরাক হোসেন মুসাফাহ করেছেন।

এসময় নেতাকর্মীদের ‘আসিফের চামড়া -তুলে নেব আমরা’, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’,‘ শহীদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

পড়ুন: ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ

দেখুন: ইশরাক ইস্যুতে আন্দোলনে স্থবির রাজধানী, দুর্ভোগ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন