১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসে ৪০০ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা দের ৪০০ কেজি মৌসুমি ফল আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (৯ জুলাই) ২টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে আম।

বন্দর সূত্র জানায়, আম বা ইলিশ মাছ উপহার হিসেবে ভারতে পাঠানোর সময় উভয় দেশে ডজনখানিক কর্মকর্তা উপস্থিত থাকতেন। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। তবে কঠোর গোপনীয়তার ভিতর আম গুলো হাইকমিশনার কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের নামে ৪০০ কেজি (৮১ কার্টন) আম ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠায়।

এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামের এক বাংলাদেশি ট্রাকচালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসেন। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে গোপনীয়ভাবে পেট্রাপোলে বন্দরে রওয়ানা দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : স্থলপথে একের পর এক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের, বেনাপোলে ব্যবসায়ীরা হতাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন