24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কলমাকান্দায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনা সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা বদরুল আমিন পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান কেবল সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারের মাস।” ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা বাড়াতে এবং একটি আদর্শ সমাজ গঠনে তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি উছমান গনি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আহমেদ শফি এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, বড়খাপন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এ কে এম ওবায়দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : খানাডুলির ভেতর গাঁজা! নেত্রকোনায় পুলিশের জালে মাদক কারবারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন