১০/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কলমাকান্দায় বিস্ফোরক মামলার পলাতক আসামী পার্থ গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজহারভুক্ত পলাতক আসামী পার্থ সাহা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত পার্থ সাহা রায় (৩৫) কলমাকান্দা সদরের পরিবর্তন সাহা রায়ের পুত্র।

পার্থ বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত এবং একসময় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলের দিকে পুলিশ পার্থকে নেত্রকোনা সদর আদালতে প্রেরণ করে। এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হাসান জানান, নিয়মিত মামলার এজহারভুক্ত নামীয় পলাতক আসামী পার্থ সাহা রায়কে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি বাজার এলাকা থেকে আটক করা হয়।

মামলাটি কলমাকান্দা থানায় দায়েরকৃত এফআইআর নম্বর-০৬, তারিখ ০১/০৩/২৪ অনুযায়ী পেনাল কোড ১৪৩/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন