২০/০২/২০২৬, ০:১৪ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কলমাকান্দায় জুলাই আন্দোলনের স্বপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই আন্দোলনের স্বপক্ষে শক্তির ব্যানারে কলমাকান্দা উপজেলায় আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর আনুমানিক বিকেল পৌনে ৫টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের সূচনা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল হক ও উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা, জুলাই আন্দোলনের শহীদ শরীফ ও ওসমান হাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং চলমান আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আমানুল ইসলাম। মিছিল শেষে খেলাফত মজলিসের হাফেজ আবদুল কাদির দোয়া পরিচালনা করেন।

পড়ুন- ঝিনাইদহে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,একজনকে পিটিয়ে পুলিশে দিল বিক্ষুব্ধরা

দেখুন- এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন নাগরিক সমাজকর্মী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন