বিজ্ঞাপন

কলমাকান্দা উপজেলা বিএনপি নেতা টুটনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি মহাসচিব এক শোকবার্তায় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আনোয়ারুল ইসলাম টুটন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিএনপি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলমাকান্দা উপজেলায়। বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তের ওপারে মেঘালয় থেকে ৪ বাংলাদেশি আটক

দেখুন: নোয়াখালীতে বন্যা : কিছু জায়গায় পানি কমলেও বাড়ছে সদর ও বেগমগঞ্জ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন