বিজ্ঞাপন

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।

পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত ৩৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।”

পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক এক বিবৃতিতে জানান, নিহত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানটি থেকে এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা অন্তত ৮০ জনে পৌঁছাতে পারে।

পড়ুন: ঈদের ছুটি শেষ, অফিস-আদালত খুলছে আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন