কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন চম্পাপুর ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী।
রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায় চম্পাপুর ইউনিয়নে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায় ৫নং ওয়াড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শিবু রাম সিমলাই, ০৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক সজল ভাট, সদস্য মজিবর রহমান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটিরসদস্য সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন,“চম্পাপুরবাসী অতীতে তাদের মূল্যবান ভোট দিয়ে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে, কিন্তু তার বিনিময়ে কিছুই পায়নি তারা। আমরা চাই সবাই মিলে শান্তিতে ও সমঅধিকারে কলাপাড়ায় বসবাস করতে।”
তিনি নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে ছিল এবং থাকবে।
পড়ুন : নির্বাচনের জন্য আওয়ামী লীগ ৩৫ হাজার কোটি টাকার বাজেট রেখেছে: আলতাফ হোসেন চৌধুরী


