১৭/০২/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাশনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩এপ্রিল) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা সদরে পেশাজীবি শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে
চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন বলেন, ফাতেমা মতিন মহিলা কলেজের প্রভাষক নূরউদ্দিনের উপর যে হামলা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। জৈষ্ঠতা লঙ্গন করে পনেরো জনকে পেছনে ফেলে প্রভাষক মহিউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসানো সেটি সম্পূর্ণ অবৈধ।

বিজ্ঞাপন

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুদ্দিন আইনগতভাবে চ্যালেঞ্জ করার জন্য ঢাকা হাইকোর্টে রিট করেন। গত সোমবার রাতে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে মহিউদ্দিন ও তার ছেলে ভাইসহ দলবল নিয়ে তার উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আগামী সাত দিনের মধ্যে এই হামলার সুষ্ঠু বিচার চাই। কলেজ শিক্ষক সমিতির নেতা প্রভাষক আলম শাহ বলেন নুর উদ্দিন স্যার শিক্ষকতার দীর্ঘ ৩২ বছরে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত হননি দুষ্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়ে তাকে আওয়ামীলীগার অপবাদ দেন।

তিনি একজন সিনিয়র শিক্ষক এবং সাবেক ভারপ্রপ্ত অধ্যক্ষ, সে আইনি পদক্ষেপ নিতেই পারে এজন্য তার উপর হামলা করতে পারে না আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রভাষক জাকির, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা হাবিব নেগাবান,মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা সাইফুদ্দীন মুইজ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মমিন,ও হারুনর রশিদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।


মানববন্ধন শেষে যথাযথ তদন্তের দাবীতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু’র বক্তব্য নিতে একাধিকবার ফোন দেয়া হয়েছে। কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিথি সাংবাদিকদের বলেন, শিক্ষকের উপর হামলা হয়েছে এর প্রতিবাদে। আমি একটি স্মারকলিপি পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।

পড়ুন: মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে চরফ্যাশনে টাস্কফোর্স কমিটির সভা

দেখুন: র‍্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান ডাকাত গ্রেফতার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন