২১/০২/২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কসবায় মাটির নিচ মিললো অবিস্ফোরিত মর্টারসেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার রাতে মর্টারশেলটি উদ্ধার করে কসবা নিয়ে আসেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মরিচাধরা মর্টার সেলটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার সেলটির ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার সেলটি প্রাথমিকভাবে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে তা ধ্বংসের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার সেল হতে পারে। 

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে ৩৭ কৃতিশিক্ষার্থী পেল সংবর্ধনা

দেখুন: মেহেদির রং না শুকাতেই নিভে গেলো বৃষ্টি রানীর জীবনের প্রদীপ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন