২৭/০২/২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কসবায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল আইমান। অনেক্ষণ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ সে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু ঘটে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পড়ুন- গাংনীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা কিশোর নিহত

দেখুন- ইরানের আসল বন্ধু পুতিন? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন