২৬/০২/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে দু’জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের শ্যামনগর সিমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার  মো. আজাদ হোসেন (২৬)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন নিচ্ছেন।

একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ’ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন বিএসএফ তাদের উদ্দেশ্য করে ছররা গুলি ছোরা হয়। পরে তাদের মধ্যে দু’জনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, কসবার এই সীমান্ত দিয়ে ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এদিক দিয়ে আগরতলা থেকে চুরাই মোটরসাইকেল আনা হয়। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য।

বিজিবি- ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান সীমান্তে দু’জন আহত হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আরো বিস্তারিত নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন