বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ৩নং সদর ইউনিয়নের নাংগুলি গ্রামে হিন্দু সম্প্রদায়ীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের জননেতা ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, সদস্য সেতু, কাউখালি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, যুবদল নেতা রনি শিকদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মানিক হাসান ও রুমান, এবং কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছলেমান কাজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে স্থানীয় নারী-পুরুষরা বিএনপির প্রতি তাদের প্রত্যাশা ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে মতামত প্রকাশ করেন।
পড়ুন : পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত


