২১/০২/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২১/০২/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাউখালীতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

জরিমানা দণ্ডপ্রাপ্ত মো. দিদারুল আলম জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকঘর পাড়ার আহম্মদ মিঞা সওদাগরের ছেলে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম ও কাউখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, ‘পাহাড় কর্তন করে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন: কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

দেখুন: প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মারটিনেজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন