১৮/০২/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাউখালীতে গণপিটুনিতে আহত যুবক হাসপাতালে মারা গেছেন

পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী হোসেন (৩০)। তিনি শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাঘাটা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দাঘাটা গ্রামে কয়েকজন ‘ডাকাত’ বলে চিৎকার করলে এলাকাবাসী আলী হোসেনকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে বিভিন্ন এলাকা থেকে আরও লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রাত ৯টার দিকে স্থানীয়রা আলীকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, আলীকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, “গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানাই এবং আহত আলীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন