০১/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাইজিদ আহমেদ, কাউখালী – নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্হানীয় গণমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন