০২/০৩/২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাজী ইফতেখার দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার বিদ্যোৎসাহী মনোনীত

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গর্ভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম। তিনি মাতুভূঞা ইউনিয়নের সাবেক নিকাহ রেজিস্ট্রার কাজী আহছান উল্যার ছেলে।

গত ৪ জুন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার ছালেহ আহামদ স্বাক্ষরিত এক চিঠিতে কাজী ইফতেখারকে এই মনোনয়ন প্রদান করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন শিক্ষানবিশ আইনজীবী।

কাজী ইফতেখার বলেন, এ রকম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সম্মান জানানো হয়েছে; আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।

এসময় তিনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন