১২/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাজের প্রকল্প বুঝে কমিশন নেন গাংনীর পিআইও মনসুর রহমান

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প তৈরি, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে কমিশন আদায় এবং অফিসে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে নিজ অফিসের কর্মচারীদের নাম ব্যবহার করে ভুয়া প্রকল্প গ্রহণ, প্রকল্প বাবদ অর্থ আত্মসাৎ, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে অর্থ লেনদেনের মাধ্যমে দুর্নীতি।

সূত্রে জানা যায়, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পিআইও মনসুর রহমান নির্ধারিত প্রকল্পের জন্য কাজের মূল্য থেকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করেন। ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা কমিশন না দিলে বিল আটকে রাখা, অফিসে দুর্ব্যবহার এবং অসম্মানজনক মন্তব্য করাসহ নানা ধরনের হয়রানি করেন তিনি।

স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ১০০ শতাংশ কাজ সঠিকভাবে করার পরেও মনসুর স্যার বিল দেওয়ার আগে ১০-২৫% কমিশন দাবি করেন। টাকা না দিলে মাসের পর মাস বিল আটকে রাখেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে অফিসে গেলে অপমান করে, বাজে মন্তব্য করেন।

সরেজমিনে তদন্তে জানা গেছে, একাধিক প্রকল্পে যেমন প্রাচীরের প্লাস্টার কাজ কিংবা ওয়াকওয়ে নির্মাণের নাম করে বিল উত্তোলন করা হলেও বাস্তবে সেই কাজ হয়নি বা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। জানা যায়, এসব ভুয়া বা অসম্পূর্ণ প্রকল্পের বিল উত্তোলনের কাজ তিনি বিভিন্ন দপ্তর ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মনসুর রহমান বলেন, কোন ইউপি সদস্য কী বলেছে আমি জানি না, তবে আপনি অফিসে আসেন, এক কাপ চা খেয়ে যান। এরপর তিনি ফোন কেটে দেন।

অন্যদিকে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, এমন অভিযোগ আমার কানে এসেছে। যদি কেউ লিখিতভাবে অভিযোগ দেয়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে সড়কের পাশ থেকে পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন