বিজ্ঞাপন

কাতারে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার: ৩১৩ জন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে বিভিন্ন জাতীয়তার ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতারের নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন


কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অর্থনৈতিক ও ইলেকট্রনিক অপরাধ বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভিডিও ক্লিপ ধারণ ও প্রচারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছে। এসব তথ্য জনমতকে উসকে দিতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা লঙ্ঘনের শামিল।
বিবৃতিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সংক্রান্ত লঙ্ঘন পর্যবেক্ষণ ও অনুসরণে নিরাপত্তা সংস্থাগুলোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও ধারণ, প্রচার বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শুধুমাত্র সরকার অনুমোদিত ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, এ ধরনের লঙ্ঘন প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ কোনো ধরনের দ্বিধা করবে না।


এদিকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইন মেনে চলার জন্য নির্দেশনা জারি করেছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস একটি হটলাইন নম্বর (+974 3366 2000) চালু করেছে।


দূতাবাস জানিয়েছে, কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা যেকোনো জরুরি পরিস্থিতি বা প্রয়োজনীয় সহায়তার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি সবাইকে শান্ত থাকার, গুজব থেকে দূরে থাকার এবং শুধুমাত্র সরকার ও দূতাবাসের নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতারের আইন ও বিধিনিষেধ মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

পড়ুন- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেখুন- জাসাসের উদ্যোগে নারীদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন