বিজ্ঞাপন

কাতার ও ইসরাইলে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ

কাতারের দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা বলেছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। রোববার (১ মার্চ) সকালে এ বিস্ফোরণ হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে রোববার সকালে দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এছাড়া রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।

তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

পড়ুন: আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন